এলোরে ভাই ঈদ এলো
দুঃখ জ্বালা ঘোঁচালো
হাসি খুশি মন নাচে চনমন
কী যে আনন্দ ছড়ালো।
চারিদিকে খুশির মেলা
খোকার জামায় রঙের খেলা
রিনিঝিনি পায় খুকু হেঁটে যায়
মলের সুরে মন রাঙালো।
নেই বেদনা-দুঃখ কারো
ইচ্ছে হলেই আসতে পারো
ভেদাভেদ নাই ঈদ এসে তাই
একই বাঁধনে জড়ালো।
কামার কুমার জেলে চাষি
এক কাতারে সবাই আসি
কাটে ঘোর নিদ মিলনের ঈদ
মানবতা কী শেখালো।
১৭.১০.০৭ খ্রি. কৃষ্ণপুর, নিজবাড়ি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন