গদি ছাড়ো গদি ছাড়ো
গোশ ডিম দধি ছাড়ো
দেশ বেচা কারবার
করো তুমি বারবার
কিছু বোঝা যায়রে-
কোন ফাঁকে কী চালাও
সবই টের পাইরে।
আয় দেশ দরদীরা
দেশ গেলো হায়রে
চেলাপেলা দেশটাকে
চেটেপুটে খায়রে-
স্লোগান দিয়ে যাই
সবক’টা বোন-ভাই
এক দফা এক দাবি
গদি ছেড়ে চলে যাবি
বহু দূর বহু দূর
জনতার কড়া সুর।
১৯৯০ খ্রি.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন