শুক্রবার, ৬ মে, ২০১১

সিডর


উপকূল ঘেঁষে ঘেঁষে মেঘ জমে আসে
তুফানের বেগ যেন ভেড়ে তার পাশে
ধীরে ধীরে নেমে আসে ঘুটঘুটে রাত
সাগরের জলে যেন হাসে সংঘাত

ধেয়ে আসে মহাঝড় মাতালের মতো
উদ্দাম গতিবেগ খুবই উদ্ধত
ভেঙে যায় ঘরবাড়ি নড়ে ওঠে টিলা
শুরু হয় সিডরের তাণ্ডব লীলা

ধ্বংসের হাওয়া ছোটে জনপদ ফুঁড়ে
কেয়ামত নামে যেন উপকূল জুড়ে
গাছপালা ঘরবাড়ি ভেঙে একাকার
কার হাত ধরে কে সে হবে উদ্ধার

মাঠঘাট বসবাস টঙ ঠাঁই গুঁড়ো
কারো কাছে দানাপানি নেই খুঁদকুড়ো
চারিদিকে হাহাকার থৈ থৈ জলে
লাশ হয়ে পড়ে আছে কে যে কার তলে

পশু-পাখি নেই নেই শিশুদের হাসি
বেঁচে থাকা মানুষের চোখে জলরাশি
বেঁচে নেই গরু ভেড়া মুরাগি ও হাঁস
ভেসে যায় অগণিত মানুষের লাশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন