শুক্রবার, ৬ মে, ২০১১
বৃষ্টিতে
ঝরঝর টুপটাপ
রাত-দিন ঝরছে,
চুপচাপ ঘরে বসে
মন কেঁদে মরছে
।
কয়দিন থেকে নেই
সূর্যটা আকাশে,
মেঘেদের আড়ালেই
পড়ে আছে ঢাকা সে
।
কড়কড় মেঘ ডাকে
জলে ভরে গর্ত,
আনন্দে গলে পড়ে
মাঠঘাট মর্ত
।
বন্ধু ও সাথি নেই
নেই খেলা আর,
বৃষ্টির এই দিনে
মনটা যে ভার
।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পোস্ট
পুরাতন পোস্ট
হোম
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন