শুক্রবার, ৬ মে, ২০১১

অধিকারের ছড়া


ভাত দাও ভাত খাবো
তরকারি চাইনে,
খালি পেটে রাখবা তা
আছে কোন্ আইনে?

ছেঁড়া জামা গায়ে পরে
আছি যুগ যুগ ধরে
ঝলমলে পোশাকের
গান তবু গাইনে

নেই কোনো ঘরবাড়ি
ফুটপাতে হাই ছাড়ি
তবু কেউ বলে নাতো
মাথাগোঁজা ঠাঁই নে!

পথে ঘাটে গড়াগড়ি
রোগে-শোকে ভুগে মরি
ওষুধের ছিটেফোঁটা
তবু কেন পাইনে?

শিক্ষার কত আলো
শুনি ঘরে ঘরে জ্বালো
আমরা বা তবে কেন
স্কুলে যাইনে?
৩০.৪.০৮ খ্রি. বনানীবাড়ি, চুয়াডাঙ্গা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন