সূর্যরে তুই শীতসকালে দিস যে মধুর দীপ্তি
কুসুম রোদে তাইতো মিটাই মনের যতো তৃপ্তি
সূর্যরে তুই দিনের শোভা তুই যে আলোর ঝাণ্ডা
দিস বুলিয়ে গায়ে গরম লাগে যখন ঠাণ্ডা।
নেই আমাদের গরম পোশাক শীতে শরীর নষ্ট
তুই যদি রোস ঘাপটি মেরে হয় সারাদিন কষ্ট
আমরা সবাই তোর কাছে ভাই উষ্ণ আলো চাচ্ছি
থরথরিয়ে কেঁপে কেঁপে অনেক শরম পাচ্ছি।
তোর কাছে তো কত্ত আগুন গনগনিয়ে জ্বলছে
একটুখানি তাপ দিয়ে যা উদোম শিশু বলছে
কনকনে এই শীতের ছোবল কে আর আদর করবে
দুই না এলে অনাথ শিশু শীতের জ্বালায় মরবে।
সূর্যরে তুই সব মানুষের তুই যে সোনা মানিক
দোহাই লাগে এই ছেলেকে তাপ দিয়ে যা খানিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন