সোজা হয়ে দাঁড়াও বাপু
শক্ত করো মাজা,
থাকতে সময় নাওগে সেরে
করতে হবে যা যা।
আজকে সারো আজকের কাজ
কাজ রেখো না ফেলে,
কাজের বোঝা মাথায় নিয়ে
বেড়াও কেন খেলে।
প্রস্তুতি নয় আজই ধরো
এই সমাজের হাল,
কালকে বলে কাজ রেখো না
কালকের কাজ কাল।
২৬.০১.০৮ খ্রি. দৈনিক মাথাভাঙ্গা অফিস, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন