মঙ্গলবার, ২৪ মে, ২০১১

কবিরাজের পরামর্শ

মাঙনা দিলাম পানিপড়া

বুদ্ধি দিলাম ফাউ,

রাত বারোটায় উঠে খাবা

ঠাণ্ডা ভুরোর জাও


সোমবারে খাও আরসিকোলা

রামছাগলের গোশ,

কচুরপাতা ঘুটে খাবা

দিচ্ছিনে ভাই ফোঁস


রোজ শনিবার ভরদুপুরে

খাবা ব্যাঙের ঝোল,

সালাদ করে কাঁচা খাবা

বিলেতি দুই ওল


জোছনা রাতে মাখবা গায়ে

পোড়া কাঠের খার,

ভালো হবে নিউমোনিয়া

যক্ষ্মা ও ক্যানসার


কাঁচা ঝালের রসও খাবা

রোজ ভোরে তিন কাপ,

দু’ কান ধরে বিদায় নেবে

সব অসুখের বাপ

০২.১১.০৭ খ্রি. বনানীবাড়ি, চুয়াডাঙ্গা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন