ঈদের খুশি সবার ঘরে ছড়িয়ে যাক
দু’ হাত দিয়ে দাও সরিয়ে দুর্বিপাক
হটিয়ে নাও দুঃখ জ্বালা মনের খেদ
ভাগাড়ে থাক চতুর্পানের দ্বন্দ্ব-জেদ।
এসো না ভাই এক কাতারে শামিল হই
ধনী গরিব সমান হবো নিতান্তই
তোমার কাঁধে দিই মিলিয়ে আমার কাঁধ
ছিঁড়ে ফেলি উঁচু নিচুর মরণ ফাঁদ।
ছুড়ে ফ্যালো যার যেখানে স্বার্থ
সব
হয়ে উঠুক সার্বজনীন এ উৎসব
সমান সমান আজকে ছোট-বড়োর মান
বিদায় নিলো পাপ কালিমা অকল্যাণ।
আমরা মানুষ নেই ভেদাভেদ আপন পর
মানুষ জাতি মানবতায় স্বয়ম্ভর
হয়ে গেল কালো-ধলার বিভেদ দূর,
ঈদ মানে তাই মিলনমেলার সমুদ্দুর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন