হাসির ছটায় ফুরফুরে মন
নতুন জামা কাপড়,
হরেক রকম রান্না সেরে
গিন্নি ভাজে পাপড়।
সারাবাড়ি রঙ তামাশা
কী যে মজার ধুম,
ঘরে ঘরে ক্যাসেট সিডি
তাল তোলে রুমঝুম।
ওপর তলায় আসন পেতে
খাচ্ছো মাখন ঘি,
পড়শি তোমার কেমন আছে
খোঁজ নিয়েছো কি?
০১.১০.০৮ খ্রি. কৃষ্ণপুর, নিজবাড়ি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন