মায়ের কাছে যেমন খোকা
তেমনই ঠিক খুকু,
দুজনই পায় সমান সমান
আদর-সোহাগটুকু।
খোকা-খুকুর বুক ভরে মা
দেন ঢেলে সব উমু,
দুই গালে দেন বারে বারে
আশিসমাখা চুমু।
মা জননী স্বর্গরাণী
খোদার সেরা দান,
ছেলে-মেয়ে সবার প্রতি
মায়ের একই টান।
০৪.৬.২০১০ খ্রি. বনানীবাড়ি, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন