শনিবার, ৪ জুন, ২০১১

টিপ্পনী- ২৯ জুন ১৯৯১

দৈনিক মাথাভাঙ্গা
বর্ষ ১ম # সংখ্যা ১৬ # ২৯ জুন ১৯৯১ খ্রিস্টাব্দ # ১৪ আষাঢ় ১৩৯৮ বঙ্গাব্দ # ১৬ জিলহজ ১৪১১ # চুয়াডাঙ্গা-শনিবার।

খবর:( সিভিল সার্জনের ১৩ লাখ টাকার গাড়ি)
সরকারি না কাকার গাড়ি
১৩ লক্ষ টাকার গাড়ি
আছে সিভিল সার্জনের;
চুয়াডাঙ্গার উনি একাই
আরাম করেন চারজনের।

হাসপাতালে নেই অ্যাম্বুলেন্স
সকলকে দিই জানিয়ে,
সিট খসিয়ে খাট বসিয়ে
ঠিক অ্যাম্বুলেন্স বানিয়ে_
সার্জনের এই গাড়ি যদি
চুয়াডাঙ্গায় ছোটে,
রোগীদের আর কষ্ট কিসের
নেই দুর্ভোগ মোটে।

            চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগী সাধারণের জন্য কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা নেই। অথচ সিভিল সার্জনের জন্য সরকার ১৩ লাখ টাকার গাড়ি দিয়েছে। এ সংক্রান্ত একটি খবর দৈনিক মাথাভাঙ্গায় প্রকাশিত হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন