শনিবার, ৪ জুন, ২০১১

টিপ্পনী- ০২ জুলাই ১৯৯১

দৈনিক মাথাভাঙ্গা
বর্ষ ১ম # সংখ্যা ১৮ # ২ জুলাই ১৯৯১ খ্রিস্টাব্দ # ১৭ আষাঢ় ১৩৯৮ বঙ্গাব্দ # ১৯ জিলহজ ১৪১১ # চুয়াডাঙ্গা-মঙ্গলবার।

খবর:(আমি ওসব করি না)
সনদপত্র সার্টিফিকেট
সত্যায়িত করেন না,
মেডিকেল অফিসার তিনি
অল্প টাকা ধরেন না।

নাম হলো তার মোজাম্মেল হক
ভ্যান চালাতে হয়তো বা শখ
হয়েছে তার মনে-
সামনে নাকি ভ্যান চালাতে
দেবেই জনগণে।

ভ্যান চালালে হাতের কলম
এক্কেবারেই চলবে না,
মানুষ জনে সার্টিফিকেট
সই করতেও বলবে না।

            চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মোজাম্মেল হক নামের একজন চিকিৎসকের কাছে এক ছাত্র তার সনদপত্রের ফটোকপি সত্যায়িত করতে যায়। ডা. বলেন আমি ওসব করি না। কারণ হিসেবে তিনি উল্লেখ করে বলেন- ‘আমিও ছাত্রজীবনে এক চিকিৎসকের কাছে সনদপত্র সত্যায়িত করতে গিয়েছিলাম। সেদিন তিনি করে দেননি। সে কারণে আমিও করি না।’ এ সংক্রান্ত একটি খবর দৈনিক মাথাভাঙ্গায় প্রকাশিত হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন