মওলা দাদার পুকুরপাড়ে
তাল-খেজুরের সারি,
পাতায় পাতায় বাতাস খেলে
আনন্দ পায় ভারি।
চারি পাশের গাঙের মাঠে
কাজ করে সব চাষি,
দুপুর বেলা পুকুরপাড়ে
জিড়িয়ে পায় হাসি।
তাল-খেজুরের পাতায় পাতায়
নেচে বেড়ায় পাখি,
ছেলে বুড়ো সবাই মিলে
মধুর ডাকাডাকি।
বিকেল বেলা পুকুর পাড়ে
দুই পা ফেলে হাঁটি,
মা ঝিয়েরা সময় কাটায়
পেতে খেজুর পাটি।
পুকুরপাড়ে যেই আসে তার
যায় জুড়িয়ে মন,
সবার কাছে মওলা দাদা
তাইতো আপনজন।
১৬.৬.২০১১ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন