দেশটাকে হাতে পুরে
রেখেছেন মতি,
বক্তৃতা-ভাষণে কী
বিদ্যুত গতি-
উৎপাত সন না
তাই দেশে রন না
মিছিলের ভাব বুঝে
দূরে যান অতি।
বিদিশা ও রওশন
খুব নাকি সতী,
গায়ে পড়ে হয়েছেন
দুজনার পতি-
তিনি ভারি মস্তান
ভুল করে পস্তান
টোকিওতে চলে যান
যদি হয় ক্ষতি।
২৮.১১.১৯৯০ খ্রি.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন