সবার নেতা শ্রেষ্ঠ মানুষ
আনেন খোদার বাণী,
মরুর বুকে দীপ জ্বালালেন
মিটলো হানাহানি-
তিনিই হলেন নবীর শেষ
হাসলো শুনে আরব দেশ
দূর হলো সব জুলুম শোষণ
সব মানুষের গ্লানি।
খোদার প্রিয় হাবিব তিনি
খোশবু ভরা ফুল,
গন্ধে হলো মাতোয়ারা
ইনছান বিলকুল-
বলে গেলেন কোরানখান
আকড়ে ধরো মুসলামান
তাহলে আর জিন্দেগিতে
হবে না পথ ভুল।
০৭ অক্টোবর ১৯৯০ খ্রি.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন