দৈনিক মাথাভাঙ্গা # বর্ষ ১ম # সংখ্যা ৫ম # ১৫ জুন ১৯৯১ খ্রিস্টাব্দ # ৩১ জ্যৈষ্ঠ ১৩৯৮ বঙ্গাব্দ # ৩০ জিলকদ ১৪১১ হিজরি
চুয়াডাঙ্গা : শনিবার।
খবর: (ট্রাফিক সার্জেন্টের হেলমেট নেই)
খবর: (ট্রাফিক সার্জেন্টের হেলমেট নেই)
হেলমেটহীন মোটরবাইক
ছোটান ট্রাফিক সার্জেন্ট,
ওনার বেলায় তা লাগে না
সবার বেলায় আজেন্ট।
মধ্যিমাঝে শহর কাঁপান
ওনার গাড়ি হাঁকিয়ে,
হেলমেট কই পোশাক বাবু
নিজের আইন না কী এ?
চুয়াডাঙ্গা ট্রাফিক সার্জেন্ট মোটরসাইকেল নিয়ে শহর কাঁপিয়ে ছোটেন। অথচ হেলমেট পরেন না। নিজে আইনকে তোয়াক্কা না করলেও অন্য কেউ হেলমেট না পরে মোটরসাইকেল চড়লে তিনি জরিমানা করেন। এ সংক্রান্ত একটি খবর দৈনিক মাথাভাঙ্গার প্রথম সংখ্যা ১৯৯১ খ্রিস্টাব্দের ১০ জুন দৈনিক মাথাভাঙ্গায় প্রাকাশিত হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন