শনিবার, ৪ জুন, ২০১১

টিপ্পনী- ১৭ জুন ১৯৯১

দৈনিক মাথাভাঙ্গা
বর্ষ ১ম # সংখ্যা ৭ম # ১৭ জুন ১৯৯১ খ্রিস্টাব্দ # ০২ আষাঢ় ১৩৯৮ বঙ্গাব্দ # ০৩ জিলহজ ১৪১১ # চুয়াডাঙ্গা-সোমবার

খবর:( প্রধানমন্ত্রী হলেন বেগম খালেদা জিয়া)
আমার ভাবী সংসদে যায়
অনেক আসন পাইয়া,
ট্যারা চোখে বুবু তাকান
লাট সাহেবের মাইয়া।

ওলোট পালোট ভাইয়া
দ্যাখেন দ্যাখেন চাইয়া
দেইখা এসব হুজুর মশাই
পড়েন ভিমরি খাইয়া!

            ১৯৯১ খ্রিস্টাব্দের সাধারণ নির্বাচনে জামায়াতে ইসলামীর সমর্থন নিয়ে বিএনপি ক্ষমতায় যায়। প্রথমবারের মতো দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এ খবর দৈনিক মাথাভাঙ্গায় প্রকাশিত হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন