কর্তা
শহরেই কাজ তার
যায় কোট-টাই মেরে,
সাধারণ মানুষের
টাকাকড়ি খায় মেরে।
বাম হাতে কম পেলে
টেকো মাথা চুলকায়,
টেনশনে মাঝে মাঝে
নস্যি ও গুল খায়।
স্যার স্যার বলে লোকে
করে খালি আবদার,
কথা কয় কম কম
জমিদারি ভাব তার।
কিন্তু সে কেউ নয়
অফিসেরই কর্তা,
সব কাজ করে দেবে
যদি হয় পড়তা।
০৮.৭.১৯৯১ খ্রি.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন