বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১১

লাল জাদুকর


লাল জাদুকর ঢাকায় এলো
দেখতে নাকি লাল,
যবর খবর শুনে শেষে
ছুটলো লোকের পাল-
কেউ ছুটে যায় কেউ বা পড়ে
কেউ বা বেসামাল

তালকানা সব মানুষ ছোটে
হারিয়ে ফেলে তাল,
জাদুর খেলা প্রদর্শনী
চলবে ঢাকায় কাল-
শুকনো ডাঙায় দেখাবে সে
তরঙ্গ উত্তাল

কিন্তু সে খুব তৃষ্ণা পেলো
কেউ দিলো না পানি,
সেই পানির জ্বালায়
জুড়লো কী হাঁপানি_
জল পিপাসায় অবশেষে
ঘটে প্রাণহানি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন