পান্তাপাড়ার হক সাহেবের
আপন ছোট জামাই,
গা’র বলে রোজ নগদ নগদ
অনেক টাকা কামায়।
রাস্তাঘাটের গাড়ি ঘোড়া
দু’হাত তুলে থামায়,
রোজ সকালে আহার করে
থালা থুয়ে ধামায়।
অন্য লোকের বিষয় নিয়ে
বড্ড মাথা ঘামায়,
সুযোগ বুঝে নিজের বোঝা
পরের ঘাড়ে নামায়।
০৩.৬.২০১০ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।
০৩.৬.২০১০ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন