শুক্রবার, ১৭ জুন, ২০১১

টোকাই

উদোম থাকে বস্তিবাসী

অবুঝ ছেলে খোকাই,

বাপ-মা হারা এতিম তাকে

সবাই বলে টোকাই-

পেটের খিদেয় ধুঁকিয়ে চলে

রাস্তা-ঘাটে টুকিয়ে চলে

ডাবের খোলা পেলে কোথাও

মজা করে ও খায়


সকাল-বিকেল আপন মনে

কী যেন সে হাতড়ায়

শীতের রাতে ঘুম আসে না

হাত বগোলে কাতরায়-


ছেলেটা খুব বোকাই;

তাই সারারাত ওর দেহ খায়

মশা মাছি পোকায়


বোঝে না কেউ বোকার কথা

অনাথ অবোধ খোকার কথা

অসুখ বিসুখ হলে সে খুব

করুণ স্বরে কোঁকায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন