টিকটিকি ও ইঁদুর
টিকটিকি রেগে বলে
ইঁদুরের কর্মে,
উপদেশ নেই কিরে
তোর নিজ ধর্মে?
যার ঘরে বসবাস
যারই ধন খাস,
তার ঘর খুঁড়ে ভেঙে দিস
তোরা বদমাশ।
আমরাতো মনিবের
ঘরে বাস করে,
মশা মাছি পোকা সব
খাই ধরে ধরে।
ইঁদুরের নেতা কয়
এটা নয় নেশা,
ঘর খোঁড়া আমাদের
জাতিগত পেশা।
২৫.৬.১৯৯০ খ্রি.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন