শুক্রবার, ১৭ জুন, ২০১১

বেকুব আলীর কাকা

বেকুব আলীর কাকা
কাজে দারুণ পাকা
ঘোরান তিনি রেল-মোটরের
জংধরা সব চাকা

বোঝেন সোজা-বাঁকা
কৌশলে নেন টাকা
কামাই করেন কায়দা করে
পকেট তবু খাঁ খাঁ

থাকেন তিনি ঢাকা
ভালোবাসেন ফাঁকা
লাগলে মশা কন নাতিকে
কয়েল গায়ে মাখা
০২.১০.১৯৯০ খ্রি.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন