শুক্রবার, ১৭ জুন, ২০১১

শরৎকালে

শরৎকালে আকাশ জুড়ে

পেজা মেঘের খেলা,

রাতের বেলায় জোনাকিরা

বসায় রঙিন মেলা


শরৎকালে সন্ধ্যে হলে

ঝিঁঝিঁ পোকা ডাকে,

ভয় পেয়ে তাই শিশুরা সব

জড়িয়ে ধরে মাকে


শরৎকালে বাগান মাতায়

শিউলী ফুলের গন্ধ,

হালকা হাওয়া প্রজাপতির

পাখায় তোলে ছন্দ

প্রথম প্রকাশ:

শিশু

অক্টোবর-নভেম্বর ১৯৮৯

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন