দৈনিক মাথাভাঙ্গা
বর্ষ ১ম # সংখ্যা ৭২
৩০ আগস্ট ১৯৯১ খ্রিস্টাব্দ
১৫ ভাদ্র ১৩৯৮ বঙ্গাব্দ
২০ সফর ১৪১২ হিজরি
চুয়াডাঙ্গা-শনিবার।
খবর:(কুষ্টিয়া হাউজিং এস্টেটের এসও’র বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের অভিযোগ)
এসও সাহেব যখন তখন
সরকারি মুড দেখায়,
ইচ্ছে মাফিক কাজ করে আর
বলে আমি একাই_
করবো যেটা সেটাই হবে
আর হাঁকাবো রোলার,
কারণ নাকি এসব করে
পয়সা বাড়ে ঝোলার।
কুষ্টিয়া হাউজিং এস্টেটের এসও’র ক্ষমতার অপব্যবহারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে। কোনো নিয়মকানুনের তোয়াক্কা না করে তিনি নিজের ইচ্ছে মতো কাজ করে দুর্ভোগে ফেলছেন মানুষকে। এ সংবাদ দৈনিক মাথাভাঙ্গায় প্রকাশিত হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন