শনিবার, ১৮ জুন, ২০১১

ভাষা

উর্দু ভাষা মানবো নাকো

বাংলা ভাষা জানবো নাকো

তা হবে না তা,

থাকবে মায়ের বাংলাভাষা

এটাই ছেলের লক্ষ্য আশা

চায় পিতা চায় মা।

 

রাষ্ট্রভাষা বাংলা করো

পশ্চিমাদের নাংলা করো

ওরাই সর্বনাশা,

ওরা মোদের তাড়তে চায়

কণ্ঠ থেকে কাড়তে চায়

প্রাণের বাংলা ভাষা। 

 প্রথম প্রকাশ:

অনুরাগ

২১ ফেব্রুয়ারি ১৯৮৯

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন