রাজমঞ্চের মামা
পণ্ডিত খুব শেয়াল মশাই
রাজমঞ্চের মামা-
তুমি নাকি দুঃশাসনের
বাজাও সা রে গা মা
তাই শিগগির তোমার নামে
আসছে তালাকনামা।
আমরা তোমায় তাড়াবো
হাজার হাজার মিছিল নিয়ে
এক্ষুণি পা বাড়াবো-
মঞ্চের ভূত ছাড়াবো।
স্বৈরাচারী শোনো,
যাই বলছি সত্যি কথা
সন্দেহ নেই কোনো-
গদি ছেড়ে কখন যাবা
ঘণ্টা মিনিট গোনো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন