শনিবার, ১৮ জুন, ২০১১

কেউ কেউ

কেউ চায় সাদ্দাম

কেউ জর্জ বুশ,

কেউ কেউ ভাবনায়

হারিয়েছে হুঁশ।


কেউ চায় যুদ্ধই

কেউ মিটগুট,

কেউ কেউ পালানোর

খুঁজে নেয় রুট।


কারো মাথা বনবন

কারো নেই তেল,

বিশ্বের সবখানে

একই সুর-খেল।


কেউ করে  মাতামাতি

কারো নেই ঘুম,

হলো শুরু লুটপাট

খুনোখুনি গুম।


যুদ্ধের ডামাডোল

চৌদিকে বাজে,

বিশ্বের সব দেশ

তাই রণসাজে।

২০.১০.১৯৯০ খ্রি.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন