শনিবার, ১৮ জুন, ২০১১

ভাষার জন্যে

ফেব্রুয়ারির একুশ তারিখ

সে কী করুণ হাল,

একশ চুয়াল্লিশ ধারাতে

হয় ঢাকা উত্তাল।


‘দল বেঁধে কেউ চলবে না

বাংলা কথা বলবে না

ভাঙলে আইন বাঙালিদের

থাকবে না গা’র ছাল।


আন্দোলনের কোনো কথা

বলবে না কেউ আর’-

এলান দিলো জারি করে

পশ্চিমা সরকার।


দলে দলে পুলিশ নেমে

আটকিয়ে দেয় পথ,

আইন ভেঙে হাজার ছেলের

চললো মিছিলরথ-

শহীদ হোলেন সালাম রফিক

জব্বার ও বরকত।


বাংলা ভাষা পেলাম

সেলাম শহীদ সেলাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন