শনিবার, ১৮ জুন, ২০১১

বৈশাখে

কালো মেঘের

দাপট দ্যাখো

বৈশাখে,

দিচ্ছে হাওয়া

গাছ-গাছালির

ওই শাখে।


রয় না ঘরে

খোকা-খুকুর

দলগুলো,

কুড়োতে যায়

আম-কাঁঠালের

ফলগুলো।


সবার মুখে

কালবোশেখির

গান শুনি,

পাখর গানে

হরেক রকম

তান শুনি।


মাঠে চাষীর

ধান রোপণের

ধুম পড়ে,

দখিন কোণের

মিষ্টি হাওয়ার

চুম পড়ে।

প্রথম প্রকাশ: 

সাপ্তাহিক শিরীণ

সবুজ পাতা

১৫ মে ১৯৮৯ খ্রি.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন