শনিবার, ১৮ জুন, ২০১১

পরের জন্যে

পরের জন্যে কুয়ো কেটে
নিজেই যদি পড়ো,
কী লাভ তবে এই দুনিয়ায়
এত্ত হয়ে বড়।

পরের জন্যে শূল বানিয়ে
নিজেই চড়ো যদি,
মিথ্যে এসব অট্টালিকা
আর ক্ষমতার গদি।

পরের জন্যে পগার কেটে
নিজেই যদি শুলে,
কী লাভ তবে এই দুনিয়ায়
বিরাট রকম ফুলে।

পরের জন্যে ফাঁদ গড়িয়ে
জড়াও যদি তাতে,
ভেস্তে গেল জিন্দেগিটা
থাকলো কী আর হাতে।

তারচে বরং পরোপকার
করতে খাটাও বল,
উঠবে জাতি গড়ে, তাতে-
তোমাও মঙ্গল।
০৭.৬.২০১০ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন