জোছনার রঙ যদি নীল হয়
তোমাতে আমাতে যদি মিল হয়
ধীরে ধীরে বয়ে যদি
দুজনাই হই নদী
দোষ কী?
ফুটে যদি বাগানের ফুল হই
একসাথে মিলে মশগুল হই
বুঝে শুনে মতিগতি
বুঝে শুনে মতিগতি
আসে যদি প্রজাপতি
দোষ কী?
দুজনার মিলে যদি সুখ হয়
ভালোবাসা হেসে উন্মুখ হয়
সংসারে শুকপাখি
করে যদি ডাকাডাকি
দোষ কী?
০৭.৬.২০১০ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন