শুক্রবার, ১৭ জুন, ২০১১

টিপ্পনী- ১৩ সেপ্টেম্বর ১৯৯১

দৈনিক মাথাভাঙ্গা
বর্ষ ১ম # সংখ্যা ৮৫ # ১৩ সেপ্টেম্বর ১৯৯১ খ্রিস্টাব্দ # ২৮ ভাদ্র ১৩৯৮ বঙ্গাব্দ #
চুয়াডাঙ্গা-শুক্রবার।

খবর:(বাজদিয়ায় অজ্ঞাত মহিলার লাশ)
পেপার খুলেই চোখে পড়ে
নিত্য হাজার লাশ,
কে মেরেছে কে সে খুনি
হয় না গোপন ফাঁস।

আসল খুনি দিব্যি ঘোরে
হয়তো বারো মাস,
নইলে কেন মানুষ এমন
রোজ রোজ হয় লাশ?
            কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাজদিয়া গ্রাম থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করে পুলিশ। একের পর এক খুনের ঘটনায় এলাকায় আতঙ্ক নেমে আসে। অসংখ্য খুনের ঘটনা চাপা পড়ে যায়। উদ্ধার হয় না আসল খুনের রহস্য। এ বিষয়ে দৈনিক মাথাভাঙ্গায় একটি রিপোর্ট প্রকাশিত হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন