শুক্রবার, ১৭ জুন, ২০১১

টিপ্পনী- ০৭ সেপ্টেম্বর ১৯৯১

দৈনিক মাথাভাঙ্গা
বর্ষ ১ম # সংখ্যা ৭৯ # ০৭ সেপ্টেম্বর ১৯৯১ খ্রিস্টাব্দ # ২২ ভাদ্র ১৩৯৮ বঙ্গাব্দ # ২৭ সফর ১৪১২ হিজরি #
চুয়াডাঙ্গা-শনিবার।

খবর:(কোস্টারের ছাদে লবঙ্গ রপ্তানি)

আসছে দেশে লবণ চিনি
হচ্ছে পাচার লবঙ্গ,
বসে বসে ঝিমোয় নাকি
প্রশাসনের সব অঙ্গ?

পাচার পাচার রোল পড়েছে
বাংলা-ভারত সীমান্তে,
আসছে শাড়ি ও কসমেটিক
দ্বিধা কি আর ডিম আনতে?

            সম্প্রতি ভারত থেকে প্রচুর পরিমাণ লবণ ও চিনি আসছে। একই সাথে বাংলাদেশ থেকে পাচার হয়ে যাচ্ছে লবঙ্গসহ বিদেশ থেকে আমদানিকৃত বিভিন্ন রকম মশলা। এতে বাংলাদেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছে অনেকেই। এ সংক্রান্ত একটি খবর দৈনিক মাথাভাঙ্গায় প্রকাশিত হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন