শুক্রবার, ১৭ জুন, ২০১১

টিপ্পনী- ০৬ সেপ্টেম্বর ১৯৯১

দৈনিক মাথাভাঙ্গা
বর্ষ ১ম # সংখ্যা ৭৮ # ০৬ সেপ্টেম্বর ১৯৯১ খ্রিস্টাব্দ # ২১ ভাদ্র ১৩৯৮ বঙ্গাব্দ # ২৬ সফর ১৪১২
চুয়াডাঙ্গা-শুক্রবার।

খবর:(ডিঙ্গেদহ-দর্শনা সড়ক সংস্কারের প্রয়োজন)
রাস্তাটি আজ কাঁদছে বসে
প্রশাসনের আস্তানায়,
দর্শনাতে যাওয়ার মতো
সে ছাড়া আর রাস্তা নাই।

হিজলগাড়ির রাস্তা সে আজ
চর্ম রোগে আহত,
এমন করে কাঁদতো কি আর
যোগ যদি তার না হতো?
            চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ ভায়া হিজলগাড়ি দর্শনা সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে হাজামজা হয়ে পড়ে আছে। ১০/১২ কিলোমিটার লম্বা এ সড়কটিই এসব এলাকার মানুষের চলাচলের একমাত্র মাধ্যম। সড়কটি সংস্কারের দাবি উঠলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে উদাসীন। এ সংক্রান্ত একটি খবর দৈনিক মাথাভাঙ্গায় প্রকাশিত হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন