শনিবার, ১৮ জুন, ২০১১

নিজে আগে করিস

চায় সকলেই ভালোবাসা
আদর স্নেহ আশিস,
ভালোবাসা পেতে হলে
আগে ভালোবাসিস।

অপরাধী হয়েও কেন
লম্বা কথা বলিস,
উচিত কথা বলতে হলে
সঠিক পথে চলিস।

দিস উপদেশ জনে জনে
কতো যে ভোল ধরিস,
অন্যকে তা বলতে হলে
নিজে আগে করিস।
০২.৪.২০০৯ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন