সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১১

টিপ্পনী- ২২ মার্চ ১৯৯২

দৈনিক মাথাভাঙ্গা
বর্ষ ১ম # সংখ্যা ২৬৮
২২ মার্চ ১৯৯২ খ্রিস্টাব্দ
০৮ চৈত্র ১৩৯৮ বঙ্গাব্দ 
১৬ রমজান ১৪১২
চুয়াডাঙ্গা-রোববার।

খবর:(চেয়ারম্যান মোহাম্মদ আলী কর্তৃক গম আত্মসাৎ)

নাম শুনে তো বেশ মনে হয়
পাকা মুসলমান,
কিন্তু নাকি পরের জিনিস
সকাল-বিকেল খান।

ওনার মতো আর কটা লোক
থাকলে এ বাংলায়,
চলতো খুবই ভালোয় ভালোয়
হতো না অন্যায়!

            ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী কর্তৃক কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি প্রকল্পের ২৪ টন গম আত্মসাতের খবর পাওয়া যায়। এ সংবাদ দৈনিক মাথাভাঙ্গায় প্রকাশিত হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন