দৈনিক মাথাভাঙ্গা
বর্ষ ১ম # সংখ্যা ২৭০
২৩ মার্চ ১৯৯২ খ্রিস্টাব্দ
০৯ চৈত্র ১৩৯৮ বঙ্গাব্দ
১৭ রমজান ১৪১২
চুয়াডাঙ্গা-সোমবার।
খবর:(মাটি চাপা পড়ে গৃহবধূর মৃত্যু)
দামুড়হুদার হাউলী গাঁয়ে
কী ঘটনা ঘটলো,
মাটির নিচে বউ মরেছে
সারা গাঁয়ে রটলো।
হায়রে মাটি সর্বনাশা
কেন এমন করিস,
তোর বুকে তো সবাই মরে
তুই কখনো মরিস?
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী গ্রামে গর্তে মাটি তুলতে গিয়ে এক গৃহবধূর করুণ মৃত্যু হয়। এ খবর দৈনিক মাথাভাঙ্গায় প্রকাশিত হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন