রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১১

রেলগাড়ি

ঝমঝম রেলগাড়ি

ছুটে যায় মেলগাড়ি

হাসখালী বাশখালী

ঝাউদিয়া দাসখালী

চিলমারী দর্শনা

ভেড়ামারা বেলগাড়ি

রেলগাড়ি রেলগাড়ি।


ঝিকঝিক রেলগাড়ি

কারো হয় ফেল গাড়ি

কইখালী বইখালী

চুয়াডাঙ্গা দইখালী

পার হয় তালে তালে

খায় মেলা তেল গাড়ি

রেলগাড়ি রেলগাড়ি।

২০.১২.১৯৮৮ খ্রি. কৃষ্ণপুর, চুয়াডাঙ্গা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন