রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১১

প্রার্থীর বক্তব্য

এবার ভোটে প্রাথী হলাম
জনগণের খিদমতে,
জনসেবা করবো বলে
দাঁড়িয়ে গেলাম জিদ মতে।

ভোটটা দেবেন প্রার্থী দেখে
আপনাদেরই নিজ গুণে,
বিসমিল্লাহ বলে মুখে
তসবি ও তাবিজ গুনে।

দেশ জনতার করবো সেবা
মনের দৃঢ় চেষ্টাতে,
চাল গম গোশ খেজুর চুরি
আর হবে না দেশটাতে।

জিতলে ভোটে গাঁয়ে গাঁয়ে
করবো আমি পায়চারি,
সামনে আমায় ভোট দিয়ো না
যদি কি না গাঁই ছাড়ি।

আমরাতো সব একই মায়ের
আগে পিছের ভাই গো,
দোহাই দিয়ে সবার কাছে
ভোটটা আমি চাই গো।
২৫.০২.১৯৯০ খ্রি.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন