কাণ্ড
দুষ্টু মেয়ে শানা;
আজব যত কাণ্ড করে
বকতে তবু মানা।
লেখাপড়া ভাল্লাগে না
কেঁদে বলে ছন্দ কই,
চেয়ে নেবে সুকুমারের
আবোল তাবোল ছড়ার বই।
ছড়ার ওপর কাগজ মেরে
বর্ণগুলো ঢাকবে সে,
কলম দিয়ে পাতায় পাতায়
হিজিবিজি আঁকবে সে।
টিচার এলেই পেট কামড়ায়
তাই করে সে লেট কামরায়
মায়ের কাছে গিয়ে বলে
আম্মু আমার ঘুম লাগে;
টিচার ফিরে গেলেই আবার
শানা’র খেলার ধুম লাগে।
২৭.০২.১৯৯০ খ্রি.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন