বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১১

কুকুর ও শেয়াল

শেয়াল ভাবে গর্তে বসে
মুরিগ ধরার স্বাধীনতা চেলাম না
শান্তি-সুখের শর্তে বসে
করতে আলাপ কুকুরদেরও পেলাম না।

এই এখনই চলবো আমি
কুকুরকে সব ডাকতে একই জায়গাতে
ছালাম দিয়ে বলবো আমি
তোদের সাথে থাকতে আমি চাই গাঁতে।

এসব ভেবে যাচ্ছে শেয়াল
ছায়া ঢাকা একটা সুবজ গাঁর পানে
ভয় ভীষণ পাচ্ছে শেয়াল
হঠাত কুকুর ছুটলো রেগে তার পানে।

কুকুরটাকে দেখে শেয়াল
ভয়ে নিলো গর্ত,
তাই আজও লোক শেয়াল দেখে
কুকুর ডাকে ধর তো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন