বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১১

বাবুরাম

নাক ছ্যাপা বাবুরাম

শক্তিতে কাবু রাম

ভুলে যায় নিজ নাম

মাথাভরা বালি,

চোখ তার ঘোলা ঘোলা

খায় ভোরে কাঁচা ছোলা

হাসে খালি খালি।


বাবুরাম রাক্ষস

লোকে বলে খাক্ষস

খায় পালি পালি,

লিকলিকে স্বাস্থ্যই

ডিম খায় আস্তই

সাড়ে দশ হালি।


নিজেকে সে নিজে দেয়

ওরে বাবা কী যে দেয়

আজবাজে গালি;

হাঁটে যেন তিন পায়ে

দেয় প্রতিদিন পায়ে

যে জুতোয় তালি।


বাবুরাম হাবা

দুজনার বাবা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন