পিকনিক
কাল যাবো পিকনিকে
মিনিবাসে চড়বো,
হইচই করে সব
কতো গান ধরবো।
মন হবে ফুরফুরে
থাকবে না চিন্তা,
খুশিভরা মন তাই
নাচে তাক ধিনতা।
অজানাকে জানা হবে
খুব করে ঘুরবো,
পাখিদের মতো করে
ডানা মেলে উড়বো।
কোনো কিছু বলবো না
কেউ কারো রাগালে,
সর্বদা ভালোবাসা
রেখে দেবো নাগালে।
সেজেগুজে কতজনা
কত ছবি উঠবো,
অনাবিল হাসি খুশি
বেশি করে লুটবো।
যাবো যাবো পিকনিকে
বহু বহু দূররে,
আহা মজা ভারি মজা
হিপ হিপ হুররে.........।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন