বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১১

মান ভুলে যা তুই

ছোট্ট খুকু রেনো-

অমন করে গালা ফুলোনো

মুখখানা ভার কেন;

মুখটা দেখে হচ্ছে মনে

খাসনি কদিন যেন

বলতো এমন কেন?


আলতা কিলিপ টিকলি ফিতে

নূপুর হাতের চুড়ি;

চিনে চিনে

আনবো কিনে

মিলবে না তার জুড়ি।


এবার তবে মান ভুলে যা

দুষ্টুমি আর ভান ভুলে যা

আমার সোনার চান ভুলে যা

সব ভুলে যা বোন;

আনবো না হয় মুক্তা হীরা

হেম মনি কাঞ্চন।


মান ভুলে যা তুই;

আনবো কিনে তোর পুতুলের

নকশি কাঁথার সুই।


তোর জন্যে আনবো পুতুল

জানবে সারা গাঁ,

লক্ষ্মী সোনা মুচকি হেসে

ডাক নারে ভাইয়া।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন