তোমরা যখন
শুনবে কখন
তোমরা যখন
সাজাগোজায় ব্যস্ত,
ওরা তখন পেটের খিদেয়
নরদমাতে ন্যস্ত।
সদায় হাসি
রাশি রাশি
মাংস করো রান্না,
কেউ দেখে না ওদের চোখে
গড়ায় তখন কান্না।
ছেলেপিলে
সবাই মিলে
আরামে যাও ঘুম,
ওদের গায়ে চলে তখন
মশা-মাছির ধুম।
প্রাসাদ গড়ো
তোমরা পরো
নতুন কাপড় জামা,
দুঃখ জ্বালায় ওদের দেহ
হচ্ছে পুড়ে তামা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন