বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১১

বোনটি

বোনটি আমার লক্ষ্মী সুমি

রাগ-অভিমান করিসনে,

রাতদুপুরে গান শোনানোর

এমন করে ধরিসনে-

বায়না;

আনবো ফিতে মল-টিকলি

ছোট্ট কাকুই আয়না।


তোর জন্যে টুকটুকে লাল

বেনারশি আনবোরে,

বলছি আমি দু কান ধরে

তোর দাবি সব মানবোরে।


সোনামনি বোন;

আনবো তেতুল আম কতবেল

আমার কথা শোন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন