বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১১

খোদার আইন

ইসলামের এ বড়াই;

বিশ্বজুড়ে চলবে আরো

দামাল ছেলের লড়াই-

আল কোরআনের আইন হবে

খুব শিগগির ধরায়।


নেই কোনো আর ভয়তো

এই দুনিয়ায় মুসলামানের

ছোট হবার নয়তো-

চেষ্টা করো খোদার কথায়

চলবে এ দেশ হয়তো।


আমরা ফুলের কলি;

ন্যায় নীতিবান হয়ে সবাই

সঠিক পথে চলি-

হাদিস কোরান যা বলেছে

সে সব কথা বলি।

১৯৮৭ খ্রি. দর্শনা, চুয়াডাঙ্গা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন