যারা নেয় লুটে পুটে
তারা খায় কোর্মা,
নরদমা হাতড়ায়
বস্তিতে ওর মা।
রাত-দিন খেটে যারা
দেহ করে নষ্ট,
দেশ জুড়ে দেখা যায়
তারা পায় কষ্ট।
স্বাধীনতা এনে দিতে
যারা দিলো রক্ত,
কয়জনা আছে বলো
ওনাদের ভক্ত।
মঞ্চের নেতা যারা
বুলি ছাড়ে মাইকে,
ওরা ছাড়া দেশে আর
লুটে পুটে খায় কে?
সত্যিটা বলে যদি
ভেঙে দাও ভ্যান্ত,
ওরা তবে তোমাদের
রাখবে না জ্যান্ত।
সবখানে রঙবাজি
আর মারে ধাপ্পা,
ওনাদের হুমকিতে
তোমরা কি কাঁপবা?
নাগো মোটে ভয় নেই
জোরে হাঁক ছাড়ো,
শয়তান বাবুদের
দেশ থেকে তাড়ো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন